সাম্প্রতিক
নদীতে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য দেড় বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা, পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত গুলিবিদ্ধ শেখ হাসিনা ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে চলে গেছেন আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত: বিরোধীদলীয় উপনেতা জুয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ আইনটাই দুর্বল: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙানো চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন ভিপি জয়নাল বিরোধী দল নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী লেবাননে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত ৪ সৌদি আরবে হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বিএনপির নাম ভাঙানো চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন ভিপি জয়নাল

রবিবার,৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে বিএনপির নাম ভাঙানো চাঁদাবাজদের পিটিয়ে মারতে বলেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন (ভিপি জয়নাল)।

শনিবার (৩০ মে) বাদ আসর ফেনী জেলা কেন্দ্রীয় বড় মসজিদে জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জয়নাল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মানুষ আকাশছোঁয়া স্বপ্ন দেখছে। সরকারের নজর দুর্নীতি রোধ করে উন্নয়নের দিকে। আর সরকারি দলের ভেতরে কিছু ব্যক্তি চাঁদাবাজিতে ব্যস্ত, যাদের কারণে সরকার বেকায়দায় আছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে ওয়াদা করেছেন সততার সঙ্গে দেশ পরিচালনা করবেন। অথচ দলের কিছু লোকজনের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না।

হুঁশিয়ারি দিয়ে ভিপি জয়নাল বলেন, আপনারা সবাই চাঁদাবাজদের চেনেন। তাদের যেখানে দেখবেন সবাই মিলে পিটিয়ে মেরে ফেলবেন।

তার এমন কথায় মসজিদে উপস্থিত জনতার মধ্যে অনেকে ‘ঠিক ঠিক’ উচ্চারণ করে বাহ্‌বা দিলেও অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এদিকে অনুষ্ঠান শেষে মসজিদ থেকে বের হয়েই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ দলের এমপির সরাসরি এমন মন্তব্যকে বিদ্বেষমূলক বলে আখ্যা দেন। তাদের মতে- এমপি হয়েই তিনি দলের ত্যাগীদের ভুলে গেছেন। ঢালাওভাবে সবাইকে চাঁদাবাজ বানিয়ে মূলত তিনি নিজেকে রক্ষার চেষ্টা করছেন বলেও অনেকে মন্তব্য করেন।

এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। পরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 

Tags:

সম্পর্কিত খবর :