সাম্প্রতিক
বন্যার্তদের পাশে দাঁড়াতে ১২০০ মানুষের খাবার ও ফান্ড নিয়ে ছুটছে “কুমিল্লার জন্য আমরা” গ্রুপের ফাউন্ডার – ফজলুর রহমান ফাহিম কচুয়ায় ভাতিজিকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে পাবনায় ধর্ষণচেষ্টায় ২০ জুতার বাড়ি দিয়ে অভিযুক্তকে ছাড়ল ওয়ার্ড জামায়াত আমির জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন কুমিল্লায় ভারী বর্ষণে সদর হাসপাতালের ওয়ার্ডে হাঁটু পানি: রোগী ও পরীক্ষার্থীদের চরম ভোগান্তি শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খান মাছ শিকার করতে গিয়ে কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু মোহনগঞ্জে পুলিশের আটককৃত মাছ ধরার জাল ছিনিয়ে নিল জেলেরা জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান

মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ইরানের হামলায় নিন্দা বাংলাদেশের

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানিয়েছে ঢাকা। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে হামলার কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ঢাকা। যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করে তুলবে বলে সতর্ক করেছে বাংলাদেশ। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশ আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে।

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শ্রমবাজার নিয়ে গালফ কূটনীতিকদের সঙ্গে বৈঠক

উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা নিয়ে গতকাল গালফভুক্ত দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এদিন সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের মিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশগুলোতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দেশের কূটনীতিদের জানানো হয়।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় যেসব বাংলাদেশি নির্ধারিত সময়ের মধ্যে দেশগুলোতে যেতে পারেননি, তাদের ভিসা নিয়ে যেন সংকট সৃষ্টি না হয়, সে বিষয়েও ঢাকার পক্ষ থেকে বৈঠকে সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি তাদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করতেও বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বৈঠকে দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশিদের সংকট নিরসনে চেষ্টা করা হবে।

এদিকে শনিবার মধ্যরাতে বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশের কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতির উন্নতি ঘটলে আটকে পড়া বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :