নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রে থেকে শতাধিক জেলে তাদের আটককৃত মাছ ধরার জাল ছিনিয়ে নিয়ে যায় ।
আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ রফিক পারভেজ জানান, সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের একটা টীম গত ১২/০৭/২০২৬ ইং ডিঙ্গাপোতা হাওর থেকে মাছ ধরার অবৈধ ৪ টি বড় জাল আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
গতকাল বিকাল ৫.০০টায় আদর্শ নগর বাজার থেকে শতাধিক জেলে এবং পানিপথে নৌকা যোগে ৭০-৮০ জন জেলে আটককৃত ৪টি মাছ ধরার জাল জোরপূর্বক নিয়ে যায়।
আমরা চেষ্টা করেছি জেলেদের সাথে সরকারের নির্দেশে জাল আটক করা হয়েছে বিষয়টি নিয়ে মৎস্য কর্মকর্তার সাথে আলোচনা করতে কিন্তু জেলেরা তা শুনতে নারাজ।আমাদের হাতে ভিডিও আছে কে বা কারা এ ছিনতাইয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলেদের সাথে কথা বললে তারা জানান, ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরার নিশেধ ছিল গত জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই তা মেনে নিয়েছি।স্বাধীনতার পর থেকে কখনো এই সময়ে ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরা নিশেধ ছিল না।জেলেদের পরিবার চলেই মাছ বিক্রির টাকায় এখন মাছ মারার মৌসুম যদি মাছ না ধরতে পারি তাহলে হাওর অঞ্চলের শত শত পরিবার না খেয়ে থাকতে হবে।এনজিও কেউবা আবার সুদে টাকে নিয়ে জাল কিনেছি এখন যদি হাওরে মাছ ধরতে না পারি তাহলে চরম সংকটে পড়ব। আদর্শ নগরের জাল ছিনতায়ের সাথে আমরা জড়িত না।












