সাম্প্রতিক
নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে

মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, মাগুরা-তে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, পুলিশ সুপার মাগুরা, জেলা নির্বাচন অফিসার, জেলা আনসার কমান্ড্যান্ট, উপজেলা নির্বাহী অফিসার (মাগুরা সদর)সহ ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচি ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী আইন, বিধি-বিধান, ভোটগ্রহণ পদ্ধতি ও দায়িত্বসম্পর্কিত বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
মো: সাজ্জাদ হোসেন  

Tags:

সম্পর্কিত খবর :