সাম্প্রতিক
চকরিয়ায় সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান অভিযুক্ত নাজিম দুই দিনের রিমান্ডে বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০,৫৮৮ কোটি টাকা: চ্যালেঞ্জ ও বাস্তবতা দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়‌ দুই দিনের রিমান্ড মঞ্জুর লংগদুতে উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, নানিয়ারচর-লংগদু সড়ক দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি! নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে এখন আর জনগণকে গোনার টাইম নাই’ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

 

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: নাহিদ পরিচালিত ‘লিপ্টন ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি’ দোকানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

দোকানের মালিক মো: নাহিদ জানান, প্রতিদিনের মতো তারা গত মঙ্গলবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত ১২টা ১০ মিনিটে মুঠোফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পান। সংবাদ পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার ৫-৬ মিনিটের মধ্যে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত লিডার) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে মাগুরা থেকে আরও দুটি ইউনিট আনা হয়। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার ঝুঁকিপূর্ণ ও নিরলস পরিশ্রমে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পুরো অভিযানটি পরিচালনা করেন উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দোকান মালিকের দাবি, আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :