সাম্প্রতিক
সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ

মান্দায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৪৪৪২ পরীক্ষার্থী

নওগাঁর মান্দা উপজেলায় অত্যন্ত সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর মান্দা উপজেলায় মোট ৪ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ স্কুল পর্যায়ে (এসএসসি) ৩ হাজার ৪৭১ জন, মাদ্রাসা পর্যায়ে (দাখিল) ৭২১ জন এবং ভোকেশনাল শাখায় ২৩০ জন শিক্ষার্থী রয়েছে।
উপজেলায় সাধারণ এসএসসির জন্য ৭টি, দাখিলের জন্য ২টি এবং ভোকেশনালের জন্য ২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ, সাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, কালিকাপুর চক-কালিকাপুর স্কুল এন্ড কলেজ এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। দাখিল পর্যায়ে রেবা আক্তার ও কালিকাপুর আলীম মাদ্রাসা এবং ভোকেশনালে মান্দা এসসি পাইলট ও জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারিসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া প্রতিটি কেন্দ্রে তদারকির জন্য একজন করে ট্যাগ অফিসার এবং ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব পালনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা নিয়ে গুজব না ছড়াতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো পরীক্ষাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি কেন্দ্রে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :