সাম্প্রতিক
আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মান্দায় বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি; বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

৪৯নওগাঁ-৪ (মান্দা) আসনে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বাসভবনে ‘টর্চার সেল’ এবং বিএনপি নেতাকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। একদিকে নির্যাতিত নেতাকর্মীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন, অন্যদিকে এমপির পক্ষের নেতাকর্মীদের পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ সব মিলিয়ে মান্দায় এখন ‘বারুদের গন্ধ’। রাজপথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
গত রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদকে এমপির বাসভবনে নিয়ে গিয়ে নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আজাদের অবস্থার খোঁজ নিতে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীদের একাংশ। ইতিপূর্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের ওপরও একইভাবে হামলা চালানো হয়েছিল। এরই  জের ধরে ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন অব্যাহত রেখেছেন তারা।
উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এমপির বাসভবনে চলা নির্যাতনের বিচার না হবে এবং অভিযুক্তদের গ্রেফতার করা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। তাদের দাবি, “এটি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, বরং দলের ভেতরে আওয়ামী ঘরানার অনুপ্রবেশ ঠেকাতে আমাদের এই লড়াই।” তারা অভিযোগ করেন, এমপির অনুসারীরা এখন ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে।
অন্যদিকে, ডা. ইকরামুল বারী টিপুর সমর্থকরাও মাঠ ছাড়তে নারাজ। তারা আগের দিনের বিক্ষোভের ধারাবাহিকতায় আজও দাবি তুলেছেন যে, পরিকল্পিতভাবে মিথ্যা গল্প সাজিয়ে এমপির ক্লিন ইমেজ নষ্ট করার চেষ্টা করছেন। এমপির পক্ষের ছাত্রদল ও যুবদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা ষড়যন্ত্র করে ডাঃ টিপুর সম্মান নষ্ট করছে, তাদের প্রতিহত করা হবে।”
রাজপথের এই দখল-পাল্টা দখলের লড়াইয়ে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। প্রসাদপুর বাজারের ব্যবসায়ীরা জানান, পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে তারা দোকানপাট খুলতে ভয় পাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডা. টিপু ও বিএনপির নেতাকর্মীদের এই দ্বন্দ্ব এখন আর কেবল মান্দায় সীমাবদ্ধ নেই, এটি জেলা ও কেন্দ্রীয় পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপ না হলে এই অভ্যন্তরীণ কোন্দল মান্দা বিএনপির সাংগঠনিক ভিত দুর্বল করে দিতে পারে।
মান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, কোনো পক্ষকেই আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে দেওয়া হবে না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :