সাম্প্রতিক
ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার চট্টগ্রামের বন্যার্তদের পাশে ‘কুমিল্লার জন্য আমরা’: ১২০০ পরিবারের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে কৃষককের গলাকাটা লাশ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ নীরকে ফুলেল শুভেচ্ছা মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয়

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩

রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়ার চরনারায়ণপুর এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি ট্রাককেও সজোরে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। অপরদিকে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকচালক, পিকআপচালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে থাকা ট্রাক থেকে চালককে উদ্ধার করেন। এছাড়া উদ্ধারকারী দল পিকআপের ক্ষতিগ্রস্ত অংশ কেটে ভেতরে আটকে পড়া চালককে বের করে আনে।

আহতদের প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এদিকে দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

দুর্ঘটনার ফলে কিছু সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :