সাম্প্রতিক
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান কক্সবাজারে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি,পাহাড় ধসে মৃত্যুর শঙ্কা,সরিয়ে নিতে তৎপর প্রশাসন নড়াইলে ওয়ানশুটারগান ও গুলিসহ সন্ত্রাসী খবির মোল্য গ্রেফতার মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষককে অব্যাহতি মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ১০ হাজারের বেশি গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ফারুক উপজেলার মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় কয়েকটি বস্তা নামানোর সময় তল্লাশি চালিয়ে ১ হাজার ১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ফারুককে আটক করা হয়।

পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।পরে বিকেলে গ্রেপ্তার ফারুককে আদালতে পাঠানো হয়।

Tags:

সম্পর্কিত খবর :