সাম্প্রতিক
আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার একদিকে বৃক্ষরোপণের আহ্বান, অন্যদিকে ট্রাকটর ভর্তি গাছ, জলবায়ুর এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

শনিবার মৌলভীবাজারে আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী: আরিফুল হক

আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) একদিনের সফরে মৌলভীবাজার আসছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার সকাল ৯টায় সিলেটস্থ নিজ বাসভবণ থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার বাহরমর্দন এলাকায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন, বেলা ১২টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসা পরিদর্শন ও বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন, দুপুর আড়াইটায় কমলগঞ্জে তার দাদা-দাদীর কবর জিয়ারত করবেন, বেলা সাড়ে ৩টায় কমলগঞ্জ থেকে সিলেটে নিজ বাসভবণের উদ্দেশ্যে সড়কপথে তিনি যাত্রা করবেন।
এদিকে মন্ত্রীর নির্ধারিত সফরকে ঘিরে সংশ্লিষ্ট প্রশাসন ও আয়োজক সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সকল প্রস্তুতি রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। এরপর মঙ্গলবার তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।

Tags:

সম্পর্কিত খবর :