সাম্প্রতিক
অভিযানে পুলিশ পাঠিয়ে নিজ বাসভবনে মাদক ব্যবসায়ীর সঙ্গে ওসির বৈঠক! সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী হাজিরহাট ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ বাবুল পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি, বোদা-দেবীগঞ্জে উন্নয়নের কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেট ডিসি সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি যমুনার ভাঙনে পূর্ব বাহুকায় বাঁধ ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেলিমা আহমাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

তার মৃত্যুর খবর শুনে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু তার ফেসবুক পোস্টে লেখেন, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :