সাম্প্রতিক
সাভার মডেল থানা ও স্থানীয় এমপি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম ‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ পোস্টের এক ঘণ্টা পর যুবকের মৃত্যু মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল লালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান, রাজশাহীতে স্থানান্তর কুষ্টিয়া মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠি শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সাভার মডেল থানা ও স্থানীয় এমপি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম

সাভার মডেল থানা ও স্থানীয় এমপি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৬ জুলাই) এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বোমা বিস্ফোরণ হয়। এতে দলটির দুজন কর্মী আহত হন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাভার মডেল থানায় যান নাহিদ ইসলাম ও দলটির অন্যান্য নেতারা।

রাত ১১টার দিকে সাভার মডেল থানা থেকে বের হয়ে নাহিদ বলেন, ‘(পুলিশ) যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। আগামীকাল আপনাদের নিরাপত্তা দিতে পারবে না। সাধারণ জনগণের নিরাপত্তা থাকবে না।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘এখানে মাদক কারবারী সন্ত্রাসীরা সাভারের মত একটা জায়গায় পুলিশের সামনে ককটেল ও বোমা মেরে পালিয়ে যেতে পেরেছে । তার মানে এটার পেছনে বড় কোন গ্রুপ জড়িত বা রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে এটা করেছে। প্রশাসনের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুইজন ভাই আহত হয়েছে। এঘটনায় দ্রুত সময়ের মধ্যে জড়িত দোষীদের আইনের আওতায় আনতে ও গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি।’

এ নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, ‘এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত করছি।’ যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tags:

সম্পর্কিত খবর :