সাম্প্রতিক
আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিরাজগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আয়োজিত

সিরাজগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায়  আসন্ন পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের যানজট নিরসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি ছিনতাই রোধ,বাজার মনিটারিং ব্যবস্থা, নিশ্চিত করণবিষয়ে আলোচনা করা হয়েছে।

রবিবার ( ৯ মার্চ ২০২৬ )  জেলা প্রশাসকের কার্যালয়ের  শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে , জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে  জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক  ও বিজ্ঞ জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ কাজিপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সভায় এছাড়াও বিভিন্ন এলাকায় ঈদের জামাত নিয়ে ইমাম নিয়োগে বিভিন্ন মতবিরোধ সৃষ্টি হয় এ বিষয়ে ও  তরুণ সমাজকে বাচাতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে প্রশাসক ও নাগরিক সমাজের সদস্যবৃন্দের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক দ্রব্য বেচাকেনা বন্ধ করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ  কামরুল ইসলাম,এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন  ডা: মো: নুরুল আমিন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান,  সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, সহ সিরাজগঞ্জ সকল উপজেলার  নির্বাহী কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :