সাম্প্রতিক
সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর চাকরি নিয়ে কথা-কাটাকাটি, মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল শ্রীনগরে বিপুল পরিমাণ কোরেক্স ও গুলিসহ যুবক আটক সিরাজদিখানে কৃষি জমি ও পুকুর ভরাট রোধে ভ্রাম্যমাণ আদালত,৮০০ মিটার পাইপ বিনষ্ট

সিরাজদিখানে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, বালু জব্দ ও পাইপ বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট ও বেআইনি ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের চকছাতিয়ানতলি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, তন্তুর ইউনিয়নের অনিক নামের এক ব্যক্তি এ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর মোল্লার জিম্মায় খালে মজুতকৃত বালু দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়।
এ সময় অবৈধ ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ ড্রেজিং ও খাল দখলের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :