স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে টিকটকার মাসুদের, এলাকায় সমালোচনার ঝড়26-10-2026

স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে টিকটকার মাসুদের, এলাকায় সমালোচনার ঝড়
নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে প্রথম স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন টিকটকার মাসুদ রানা। প্রথম স্ত্রী মৌসুমীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বহাল রেখেই তার ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) বদলগাছী উপজেলায় মাসুদ রানার ভাড়া বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরদিন রোববার (২৫ অক্টোবর) পূর্ণিমার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।
সোমবার সকালে স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকার মাসুদ রানা ও তার স্ত্রী মৌসুমীর দাম্পত্য জীবন এবং পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে এ বিয়ের বিষয়টি সামনে আসে। প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার আপন ছোট বোনকে বিয়ে করায় বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।
এদিকে ইসলামি শরিয়ত অনুযায়ী, একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে একসঙ্গে দুই বোনকে বিবাহবন্ধনে আবদ্ধ করার বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।
এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, ‘আল্লাহ পাক যা হারাম ঘোষণা করেছেন, তা নিঃসন্দেহে হারাম বা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তাই একই সময়ে দুই বোনকে বিয়ে করে সংসার করার কোনো সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘প্রথম স্ত্রী মারা গেলে কিংবা শরিয়তসম্মতভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তার বোনকে বিয়ে করা যেতে পারে। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল রেখে তার বোনকে বিয়ে করা শরিয়তসম্মত নয়।’
এ বিষয়ে টিকটকার মাসুদ রানা বলেন, ‘আমার শ্যালিকা পূর্ণিমার সঙ্গে আগে থেকেই বিভিন্ন টিকটক ভিডিও তৈরি করা হয়েছে। অন্য কোথাও তার বিয়ে হলে এসব ভিডিওর কারণে তাকে হেনস্তার শিকার হতে হতো। তাই আমার প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেছি।’
তবে প্রথম স্ত্রীর সম্মতি থাকলেও একই সময়ে দুই বোনকে বিয়ে করার বিষয়ে ইসলামি বিধানে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন ধর্মীয় ব্যক্তিরা। এ ঘটনায় প্রথম স্ত্রী মৌসুমী ও নববধূ পূর্ণিমা কোন মন্তব্য করতে  রাজি হননি।  তাদের দাবি যে,সকলের সর্বসম্মতিক্রমেই তারা বিবাহ বন্ধন

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top