৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নোয়াখালী জেলা শাখার উদ্যাগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে লংমার্চের প্রচারপত্র তুলে দেন।

​গণসংযোগকালে জামায়াত নেতারা আসন্ন লংমার্চ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে সতস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

১.​লিফলেট অনুযায়ী লংমার্চের মূল দাবিগুলো:

২.​গণভোটের গণরায় বাস্তবায়ন

৩.​জুলাই গণহত্যার বিচার

৪.​বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন

৫.​নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ

৬.​আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন

৭​.সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

​প্রচারপত্র বিতরণকালে জামায়াত ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট  পৌরসভাশাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top