বাগেরহাটে নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসে শ্রমিক নিহত, আহত ১

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংক ধসে এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে ৫ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় […]
বিক্ষোভকারী ছাত্রদের ক্ষমা করতে চান মোদি, প্রকাশ করলেন ক্ষোভও

বিক্ষোভের সময় যারা নরেন্দ্র মোদিকে গালিগালাজ করেছেন, তাদের তিনি ক্ষমা করে দিতে চান। শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী একথা বলেন। আবার তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওরা শুধু আমাকেই গালি দেয়নি, আমার স্বর্গবাসী মাকেও দিয়েছে’। খবর রয়টার্স’র। নরেন্দ্র মোদি বলেন, যারা অকথ্য শব্দ উচ্চারণ করেছে, তাদের শাস্তি দেওয়া, বারবার আদালতে হাজির […]
মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া ব্যাগে জর্দার কৌটা ও পান ছিল: ডিএমপি

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মূলত মিরপুর-১০ মেট্রে স্টেশনের ব্যাগের ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। আর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের খালি বস্তা দলা পাকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা। শনিবার (১ আগস্ট) […]
হবিগঞ্জ, সিলেট ও কুড়িগ্রামে এনসিপির ওপর হামলা: চলছে জামায়াত-এনসিপির বাগযুদ্ধ

সম্প্রতি হবিগঞ্জ, সিলেট ও কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। এবার নিজেদের শরিকদের মধ্যেও শুরু হয়েছে বাগযুদ্ধ। হামলার ঘটনাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে প্রকাশ্য বাদানুবাদ শুরু হয়েছে। হামলার ঘটনায় জামায়াত শুরুতে প্রত্যাশিত মাত্রায় প্রতিক্রিয়া জানায়নি এমন অভিযোগ তুলে এনসিপির সমর্থকরা সামাজিক […]
রাজধানীর দুই মেট্রো স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক, পরে জানা গেল ‘বোমা’ নয়

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ ও বস্তা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুখে মুখে রটে যায় ‘বোমা’ পাওয়ার খবর। পুলিশও বেশ তৎপর হয়ে ওঠে। আতঙ্কও ছড়িয়ে পড়ে আশপাশে। পরে জানা যায়, বস্তা ও ব্যাগের কোনোটিতেই ‘বোমা’ বা সে জাতীয় কিছু ছিল না। শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর […]
রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাব্য ত্রিমুখী লড়াইয়ে জমে উঠছে রাজনৈতিক মাঠ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যেই চা-স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত চলছে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান […]
ফুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুত, উদ্বেগে পেন্টাগন

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে প্রতিশোধমূলক হামলার বর্তমান গতি বজায় রাখা সম্ভব হবে কিনা, তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন পেন্টাগনের সামরিক পরিকল্পনাকারীরা। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট […]
এবার ছাত্রশক্তির নেতার আপত্তিকর কথোপকথন ভাইরাল, হারালেন পদ

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে যখন এমন তথ্য ছড়িয়ে পড়লো তখনি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার এক নেতাকে। গতকাল শুক্রবার রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের […]