লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

১৭ আগস্ট, ২০২৬ ইং সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ইং এবং ভোটগ্রহন চলবে সকাল ৮ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত। তফসিল ঘোষনার পুর্বে সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ […]
বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ

বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা, মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। বুধবার সকালে তিনি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়কে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই নির্বাচনী তৎপরতা চালান। গণসংযোগকালে তিনি […]
কোরবানপুরে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বাঙ্গরা থানার কোরবানপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে র্যালিটি বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি কোরবানপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত […]
বিদ্যুৎ গেলেই জেনারেটর; প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৮-১০ হাজার টাকা ব্যয়, অতিরিক্ত আলু সংরক্ষণে পচনের ঝুঁকি

গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর হিমাগার মালিকেরা। বিদ্যুৎ চলে যাওয়ার পর আলু পচন থেকে রক্ষা করতে চালাতে হচ্ছে জেনারেটর। এতে প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৮ থেকে ১০ হাজার টাকা জ্বালানি খরচ হচ্ছে। প্রতিদিন গড়ে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত জেনারেটর চালাতে হচ্ছে বলে জানিয়েছেন হিমাগার মালিকেরা। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী […]
রান্নার এলপি গ্যাসের সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের সিলিন্ডার। যাত্রীদের আসনের পেছনে এসব সিলিন্ডার বেঁধে চরম ঝুঁকি নিয়ে চলছে যানগুলো। এতে যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। সরেজমিনে দেখা গেছে, নেত্রকোনা জেলার একমাত্র এ.আর. খান […]
জঞ্জাল-সংকট পেরিয়ে সরকার দেশ পরিচালনা করছে: আতিকুর রহমান রুমন

বিগত সরকার দেশকে এক ভঙ্গুর দশায় রেখে গিয়েছিল। সেই জঞ্জাল ও সংকট পেরিয়ে বর্তমান সরকার যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করতে পারছে, সেটিকে অনেক বড় অর্জন বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত […]
স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

শ্রীলঙ্কায় এক রোগীর মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি পাথর অপসারণ করেছেন চিকিৎসকেরা। তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি শহরের একটি হাসপাতালে ৫৫ বছর বয়সী ওই রোগীর অস্ত্রোপচার করা হয়। স্ট্রোকের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই […]
৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে এখনো ৬৯০ জনকে গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের পরিচয়সংক্রান্ত কোনো তথ্য কারা অধিদপ্তরের কাছে নেই। এসব বন্দি নরসিংদী কারাগার থেকে পালিয়েছিলেন। কারাগারটির নথিপত্র ও সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় তাদের তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে। এ ছাড়া কারাগার থেকে […]
হত্যার উদ্দেশ্যে আঘাত: ৫ জনের বিরুদ্ধে আম্মারের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে হামলার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। মামলায় জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। রাকসুর নেতাদের সঙ্গে আলোচনা করে সোমবার (১০ আগস্ট) রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলী আদালতে মামলাটি করা হয়। তারা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের […]
কোটি টাকা পাওয়া গেলো কেল্লা বাবার মাজারের দানবাক্সে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের ওরস উপলক্ষে চারটি দানবাক্স খোলা হয়েছে। এতে ১২ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার মিলেছে। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা গণনা শেষে মিলেছে ১ কোটি ৩ লাখ ৩৫১ টাকা। এবারই প্রথমবার দানবাক্সে মিললো কোটি টাকা। এসব টাকা মঙ্গলবার সোনালী ব্যাংকে জমা দেওয়া […]