চট্টগ্রাম মহানগরে নারীবান্ধব মহিলা বাস সার্ভিসের শুভ উদ্বোধন

*চট্টগ্রাম, ১৮ আগস্ট ২০২৬ইং:* নারীদের নিরাপদ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরে “নারীবান্ধব মহিলা বাস সার্ভিস” এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নগরীতে “সবার বাংলাদেশ” এর আয়োজনে ব্যানার-ফেস্টুনে সজ্জিত গোলাপি বাসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন *জনাব এরশাদ উল্লাহ, এমপি, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-৮*। *বিশেষ অতিথি* হিসেবে উপস্থিত […]
ঈদগাঁও সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যমকর্মী ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরার জেরে অনলাইন নিউজ পোর্টাল ‘ঈদগাঁও টিভি’-র প্রধান সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলাটি করেছেন মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী। মামলার আসামিপক্ষের দাবি, আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ এই ব্যক্তি নিজের নানা অপকর্ম ও বিগত দিনের রাজনৈতিক […]
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায়

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন নওগাঁর মান্দা উপজেলার দুই জনপ্রতিনিধি। সংগঠনের ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলমকে অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার […]
মান্দায় ১০ দিনব্যাপী আনসার- ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করলেন ইউএনও

নওগাঁর মান্দায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১ম ধাপের ১০ দিনব্যাপী পুরুষ ও নারী সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা আনসার- ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]
করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাইদুর রহমান খোকনকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় করিমগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক জরুরি সভায় শারীরিক শিক্ষার শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভা ডাকেন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আনোয়ার সাদাত বিদ্যুৎ। […]
কুমিল্লায় ট্রেনে কা’টা পড়ে দাদি-নাতনির ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

কুমিল্লা রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪)। নিহতদের স্বজনেরা জানান, নাতনি চাঁদনীকে ডাক্তার দেখানোর জন্য জোৎস্না বেগম কুমিল্লায় […]
ছাত্রীকে ওয়াশরুমে ডাকা সেই শিক্ষক গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের ওয়াশরুমে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে ৩ ঘণ্টা অবরুদ্ধের পর শাহ আলম নামে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষক উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে মারধর করে […]
মতলব দক্ষিণে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া মোবাইল কোর্টের পৃথক অভিযানে এক পুরিয়া গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মাদক-সংক্রান্ত ঘটনায় চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জ […]
চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ শুরু

সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মঙ্গলবার ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ […]
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল […]