সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা ও নিজ দায়িত্বে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার শর্তে ভাটা মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার […]

খাসকামরায় ডেকে ড্রাইভারের চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিচারকের বিরুদ্ধে

ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজের গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাসকামরায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বাচ্চু। তবে বিচারক দাবি করেছেন, ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দিলেও চোখে ঘুষি মারেননি তিনি। গাড়িচালক বাচ্চুর ভাষ্যমতে, তিনি প্রায় এক বছর ১০ মাস ধরে এই দায়িত্বে কর্মরত। আগের বিচারক সাবের খানম বদলি হয়ে যাওয়ার পর বর্তমান বিচারক দায়িত্ব নেন। ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন তাকে গাড়ির লগবইসহ খাসকামরায় ডেকে নেন। লগবইয়ে সকাল সাতটার একটি এন্ট্রি নিয়ে বিচারক জানতে চাইলে বাচ্চু জবাবে জানান, গাড়ি ধোয়া-মোছার জন্য তাকে আগেভাগে গাড়িতে যেতে হয়। বাচ্চুর অভিযোগ, এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে বিচারক তার চোখে ঘুষি ও কানের ওপর থাপ্পড় মারেন। পরে পিয়ন তাকে টেনে সরিয়ে নেন এবং তাকে গালিগালাজও করা হয় […]

ফারুক হত্যাকাণ্ডে ভাইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, তদন্তে রহস্য উদ্ঘাটনের প্রত্যাশা

ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় তার আপন ভাই বারেকের বিরুদ্ধে গুরুতর ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ফারুককে হত্যার উদ্দেশ্যে তারই দোকানের দুই কর্মচারীকে ভাড়া করেছিলেন বারেক। এছাড়া হত্যাকাণ্ডের প্রায় চার মাস আগে দুটি ধারালো দা তৈরি করে নিয়মিত ধার দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও অন্তত দুইবার ফারুককে হত্যার চেষ্টা করা […]

লালপুরে খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি করা সেই ছাত্রদল নেতাকে শোকজ

নাটোরের লালপুরে দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় বেআইনিভাবে মাইকিং করে ভুয়া ‘১৪৪ ধারা’ জারির অভিযোগ উঠেছে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আলীর বিরুদ্ধে। এই ঘটনায় গ্রামজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হলে শেষ পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. […]

রাসায়নিক কৃষি নয়, কৃষিপ্রতিবেশবিদ্যায় নিশ্চিত হবে খাদ্য সার্বভৌমত্ব

রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ুর সুরক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে ময়মনসিংহে অনুষ্ঠিত এক কৃষক কর্মশালায়। কর্মশালা থেকে বিপজ্জনক ও নিষিদ্ধ কীটনাশকের বাজারজাত বন্ধের পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিশকা ইউনিয়নের খিচা এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে […]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে যায়

রংপুর, ২৩  আগস্ট ২০২৬: উত্তর জনপদের কৃতী মুখ, তিস্তা আন্দোলনের সুহৃদ ও বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব ফকরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ নদী, কৃষি, পরিবেশ ও […]

অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে। আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীকে দিয়ে বিমানবন্দরটির উদ্বোধন করার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীদের ভালো সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। মন্ত্রণালয়ের সব বিভাগকে লাভজনক […]

‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার

মাদক সেবনে বাধা’ দেয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী-সন্তানসহ চারজনকে হত্যা করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি বলেন, ‘ওই এলাকার সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই মাদকসেবী তাদের হত্যা করেন।’ রোববার নিজ দপ্তর মিলনায়তনে মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবেশী দেবুর নির্মাণাধীন ভবনের […]

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) আইসিসি ওয়েবসাইটে হালনাগাদ করা টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং এখন ৭৮। এর আগে, ২০২৪ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছিল টাইগাররা। এক লাফে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে। […]

সিংড়ায় তিন যুবকের হাত ধরে যাত্রা শুরু ‘অ্যাভাসাইন ফ্যাশন’

নতুনত্ব ও ব্যতিক্রমী কিছু করার প্রত্যয়ে নাটোরের সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে যাত্রা শুরু করেছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাভাসাইন ফ্যাশন’। তিন তরুণের উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং মানসম্মত পোশাক তৈরির মাধ্যমে ইতোমধ্যে সাড়া ফেলেছে। ‘অ্যাভাসাইন ফ্যাশন’-এর উদ্যোক্তারা হলেন কুশিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাবু মণ্ডল (৩৬), ভাগনাগরকান্দি গ্রামের আকরাম […]