প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) আইসিসি ওয়েবসাইটে হালনাগাদ করা টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং এখন ৭৮। এর আগে, ২০২৪ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছিল টাইগাররা। এক লাফে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে। […]

সিংড়ায় তিন যুবকের হাত ধরে যাত্রা শুরু ‘অ্যাভাসাইন ফ্যাশন’

নতুনত্ব ও ব্যতিক্রমী কিছু করার প্রত্যয়ে নাটোরের সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে যাত্রা শুরু করেছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাভাসাইন ফ্যাশন’। তিন তরুণের উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং মানসম্মত পোশাক তৈরির মাধ্যমে ইতোমধ্যে সাড়া ফেলেছে। ‘অ্যাভাসাইন ফ্যাশন’-এর উদ্যোক্তারা হলেন কুশিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাবু মণ্ডল (৩৬), ভাগনাগরকান্দি গ্রামের আকরাম […]

লুকোনো প্রতিভা অন্বেষণে সন্তানদের নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন_শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ কিছুতেই নেই

প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে লেখাপড়া সহ  শিক্ষা পরিক্রম গ্রহন নিয়ে খেলার মাঠে। ডিজিটাল তথ্য প্রযুক্তি গেম থেকে শিক্ষার্থী বা তরুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এবিষয়ে পরিবারের সকল অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি নজর দিতে হবে। ভবিষ্যতে ভালো কিছু করার […]

কচুয়া-ডুমুরিয়া-কালোচো সড়ক দখলে ‘সুরমা সুপার’, ভাঙছে সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি’

কচুয়া উপজেলা সদর থেকে ডুমুরিয়া-কালোচো পর্যন্ত প্রধান সড়কের দুই পাশ এখন ‘সুরমা সুপার’ পরিবহনের অঘোষিত বাস টার্মিনালে পরিণত হয়েছে। দিনের পর দিন সড়কের ওপর বাস পার্কিং করে রাখার কারণে সড়কটির বেহাল দশা চরমে পৌঁছেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারী বাসের চাপে সড়কের সাইড ভেঙে পড়ছে, সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল। যানজট + দুর্ঘটনার ফাঁদ’ নিত্যদিন […]

নাগেশ্বরীর শিলদিয়া বিলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শিলদিয়া বিলে পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিলে মাছ ধরতে গেলে পানিতে মরদেহটি ভাসতে দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা […]

আগামী বছরের ৩০ জানুয়ারি জবি’র দ্বিতীয় সমাবর্তন, শেষ সময়ের প্রস্তুতি চলছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্প্রতি এক অনুষ্ঠানে এই বার্তা নিশ্চিত করেছেন। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করার পর জবিতে এখন পর্যন্ত মাত্র একটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালের ১১ জানুয়ারি পুরান ঢাকার ধূপখোলা মাঠে জবি-র ইতিহাস গড়া প্রথম সমাবর্তন আয়োজন […]

মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ

বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করেই অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে প্রথমে হত্যা করা হয় বলে দাবি করেছে পুলিশ। এরপর ঘটনা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকেও হত্যা করা হয়। তবে এরইমধ্যে অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ […]

ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি

ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যান মনন কুমার মিশ্রর বিরুদ্ধে ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি এই ঘটনায় কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল হয়েছে বার কাউন্সিলের প্রশাসনিক মহল। এ গুরুতর অভিযোগ এনেছেন বার কাউন্সিলের কো-চেয়ারম্যান প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি। ঐতিহ্যবাহী এই সংস্থার ভাবমূর্তি রক্ষার্থে আগামী ১৫ […]

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট/২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে […]

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল মাদক উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৪৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা। রোববার ভোররাত ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের […]