সাম্প্রতিক
আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ পাংশায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি, থানায় মামলা

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে হিজলায় দেওয়ান সালাউদ্দিন রিমনের নেতৃত্বে আনন্দ মিছিল

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল ও উল্লাস প্রকাশ করেছেন বরিশালের হিজলা উপজেলা যুবদলের নেতাকর্মীরা। হিজলা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমনের নেতৃত্বে শুক্রবার বিকেলে এই আনন্দ মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
‎মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তারা সংগঠনের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে দলের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
‎আনন্দ মিছিলে হিজলা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন বলেন, “জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দিনে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে  তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন (এমপি)-সহ পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।” গত ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এই কমিটি ঘোষণার পরপরই সারা দেশের ন্যায় হিজলাতেও যুবদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Tags:

সম্পর্কিত খবর :