সাম্প্রতিক
জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে

বিজেপিকে সমর্থনের ঘোষণা দিলো তৃণমূলের প্রায় ২০ জন এমপি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন ও নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গেল দিল্লির বুকে। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী যখন কংগ্রেসসহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই তৃণমূলের ২০ জন সংসদ সদস্য বিদ্রোহী হয়েও মোদী সরকারকে সমর্থন দেওয়ার ঘোষণা করেছেন।

সোমবার (৮ জুন) দিল্লিতে একদিকে যখন ‘ইন্ডিয়া’ জোটের সদস্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন মমতা ব্যানার্জী, ডেরেক ও’ব্রায়ান, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জী , ঠিক তখনই এ খবর শোনা যায়।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।  সংসদ সদস্যদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানেই এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

ইতোমধ্যেই ওই বৈঠকের একটি ছবি সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দলবদল বা বিদ্রোহের এই তালিকায় রয়েছেন লোকসভার সংসদ সদস্য শর্মিলা সরকার এবং রাজ্যসভার সংসদ সদস্যপদ থেকে সদ্য ইস্তফা দেওয়া সুখেন্দুশেখর রায়। এছাড়াও দলছুট হওয়া অন্য এমপিদের মধ্যে ছবিতে দেখা গেছে জগদীশচন্দ্র বসুনিয়া, অরূপ চক্রবর্তী, অসিত মল ও কালীপদ সোরেন-সহ তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন প্রভাবশালী ‘বিদ্রোহী’ সংসদ সদস্যকে।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, লোকসভার স্পিকার ওম বিড়লাকে ইতিমধ্যেই ২০ জন ‘বিদ্রোহী’ সংসদ সদস্য চিঠি দিয়ে তাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন।
তবে সোমবারের ওই বৈঠকে এই ২০ জনের সকলেই সশরীরে হাজির ছিলেন কিনা তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

Tags:

সম্পর্কিত খবর :