০৯/০৬/২৬ তারিখ মঙ্গলবার গুমানমর্দ্দন পেশকারহাট এলাকায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেইট এলাকায় উপজেলা প্রশাসন, হাটহাজারী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
এ সময় মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামী মো: নজরুল (৪৫) ও তপন আচার্য্য (৪৫) কে ৩০ (ত্রিশ) দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং আসামী মো: মামুন (২৯) কে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।












