সাম্প্রতিক
মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-মরক্কো লড়াই ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত চলতি বিশ্বকাপের ১ম হাই-ভোল্টেজ ম্যাচে ভোরে মুখোমুখি মরক্কো-ব্রাজিল প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী প্রবীন সাংবাদিক ও সুজন সভাপতি খান কবিরের ইন্তেকাল,বাবুগঞ্জ বিমানবন্দর প্রেসক্লাব ও সুজনের গভীর শোক প্রকাশ বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

এতে জানানো হয়, জেলার বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে।

পরে, আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা গুলি চালালে এক চোরাকারবারি আহত হয়। এরপর আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি ভারতে পালিয়ে যায়।

বিজিবি জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানায় তারা।

উল্লেখ্য, এবারই প্রথম ভারতীয় চোরাকারবারিদের জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বিজিবি। এর আগে ভারতীয় চোরাকারবারিদের জন্য গুলি ব্যবহার করেনি বাংলাদেশ।

Tags:

সম্পর্কিত খবর :