সাম্প্রতিক
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল হাসনাতের দাপটে আক্রান্ত এক দিনমজুর পরিবার বিএনপি নেতার ছেলের মোটরসাইকেল আটক করায় পুলিশ বক্স ঘেরাও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬ ,প্রেস রিলিজ সাতক্ষীরায় সাইবার টিম কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর নওগাঁর মান্দায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ হাজার ৪২০টি গাছের চারা বিতরণ এক সপ্তাহের ব্যবধানে তিন ডিসি বদলি, সিলেটে নানা আলোচনা-সমালোচনা ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন মনোহরদীতে এল.কে. ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬ ,প্রেস রিলিজ

‘শিশু শ্রম বন্ধ করি, শোভন কার্যপরিবেশ নিশ্চিত করি” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কক্সবাজার পর্যটন জোনে পালন করা হয় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬।
পিভিএইচপি প্রকল্প, মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজার এবং কক্সবাজার নারী ও শিশু উন্নয়ন সংস্থার (এনজিও ব্যুরো নিবন্ধন -৩৫৫৫) যৌথ আয়োজনে লাইট হাউস হোটেল ও কটেজ জোনে র্্যালী ও মানববন্ধন করা হয় ।
সকাল ১০টায় হোটেল মোটেল জোনে বিভিন্ন  কাজে যুক্ত শিশু ও সুবিধাবঞ্চিত শিশু এবং নারীদের অংশগ্রহণে শিশু শ্রম প্রতিরোধ দিবসের মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সুব্রত বিশ্বাস, কক্সবাজার নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ারা পারভিন।
মানববন্ধনে উপপরিচালক সুব্রত বিশ্বাস বলেন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ঘটানোর জন্য এবং শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করতে হবে এবং শিশু শ্রম বন্ধ করতে হবে।সরকার নারী ও শিশুর উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু জনগণ সচেতন না হলে, সহযোগিতা না করলে নারী ও শিশু যেমন অধিকার বঞ্চিত হবে তেমনি জাতির অগ্রগতি বাধাগ্রস্ত হবে, তাই শিশুকে শ্রমে যুক্ত না করে শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করণে সহযোগিতা করা জরুরি।
কক্সবাজার নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ারা পারভিন বলেন, বিশ্ব নন্দিত পর্যটন শহর কক্সবাজারে এখনও পথশিশু ও শ্রমজীবী শিশুতে ভরপুর। পর্যটন শিল্পের অগ্রগতি নিশ্চিত করতে হলে আগে নারীর নিরাপদ কর্মসংস্থান এবং শিশুদের ন্যায্য অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগে পথশিশু ও শ্রমজীবী শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, শিশুকে টাকার বিনিময়ে ভারী কাজ না দিয়ে মৌলিক অধিকার পাওয়ার ব্যবস্থা করতে হবে। পথশিশুদের জন্য শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে।
পিভিএইচপি প্রকল্পের চাইল্ড রাইটস অফিসার মোঃ কামরুল হাসান বলেন পর্যটন এলাকায় শিশু শ্রম প্রতিরোধ ও পথশিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করণে সরকারি ভাবে শিশু সুরক্ষা হাব স্থাপন করা হয়েছে, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবুও শিশুদের সীমাবদ্ধতাকে গুরুত্ব না দিয়ে পর্যটন এলাকায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের যুক্ত করা হচ্ছে! আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শিশু শ্রম বন্ধ করতে হবে।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের ন্যায় কক্সবাজারেও নারী ও শিশু সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, পাশাপাশি স্থানীয় এনজিও সংস্থা কক্সবাজার নারী ও শিশু উন্নয়ন সংস্থা নারী ও শিশুর উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করছেন।

Tags:

সম্পর্কিত খবর :