সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম জুন/২০২৬ মাসে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২৩ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়াও প্রতারিত হওয়া ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে জুন মাসে বিকাশের সর্বমোট=৪৫,০০০/- টাকা উদ্ধার করেন।
সোমবার (২৯ জুন ২০২৬) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
এসময় পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইলঙ ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।











