নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মো. নাসের, লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল শিকদার, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মে. সামছুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা এনসিপির আহবায়ক জাহিদুর রহমান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু প্রমুখ।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাছুম খান, নলদী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কাজী রাসেল আহমেদ, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, ফরেস্ট গার্ড মো. এরশাদ শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।












