সাম্প্রতিক
সাভার মডেল থানা ও স্থানীয় এমপি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম ‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ পোস্টের এক ঘণ্টা পর যুবকের মৃত্যু মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল লালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান, রাজশাহীতে স্থানান্তর কুষ্টিয়া মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠি শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ পোস্টের এক ঘণ্টা পর যুবকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিহত হন।

নিহত জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরতিয়াপাড়া এলাকার সামশুল আলমের ছেলে। তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। গতকাল রোববার রাতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয় নিয়ে আজ সকালে ফেসবুকে পোস্ট করেন। প্রিয় খেলোয়াড় নেইমারের জন্য তার কষ্টের বিষয়টি তুলে ধরেন।

জুয়েল বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় উপজেলা সদরে নিজের দোকানে যাচ্ছিলেন। পথে দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে জুয়েল রানা লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। ওই পোস্টের কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :