সাম্প্রতিক
বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত পটুয়াখালীতে ১৪ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর ১৬ জেলেকে জীবিত উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান কক্সবাজারে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি,পাহাড় ধসে মৃত্যুর শঙ্কা,সরিয়ে নিতে তৎপর প্রশাসন নড়াইলে ওয়ানশুটারগান ও গুলিসহ সন্ত্রাসী খবির মোল্য গ্রেফতার মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষককে অব্যাহতি মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ১০ হাজারের বেশি গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উদ্দেশে বলেছেন, ‘মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’

বুধবার সংসদে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, চারটি জেলার ১৯টি আসনের মধ্যে ধানের শীষ সংখ্যালঘু। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেক মাননীয় সদস্য আছেন, যারা গারো পাহাড়ের পাদদেশে। আমাদের এলাকায় একটা কথা আছে, আমাদের আসনটা নাকি জান্নাতের পাদদেশে। কেন বলে জানি না।’

তিনি আরো বলেন, ‘আমাদের ওখানে কাছাকাছি মহাস্থানগড়ে বিপিজিসি (বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি) সাবস্টেশন আছে, এদিকে পলাশবাড়িতে আছে। কিন্তু আমাদের এই গোবিন্দগঞ্জের অবহেলিত ৪ লাখ ৭০ হাজার ভোটার এবং প্রায় ৬ লাখ অধিবাসীর জন্য বিপিজিসি-র কোনো সাবস্টেশন নাই। এর ফলে আমাদের এখানকার কোচাশহর হোসিয়ারি শিল্পের প্রায় ২ হাজার ক্ষুদ্র শিল্প ব্যাহত হচ্ছে এবং গতকালও ঝড়-বৃষ্টির কারণে প্রায় ৮ ঘণ্টার বেশি ইলেকট্রিসিটি ছিল না।’

‘তাই আমি আমার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আমাদের এই কথিত জান্নাতের পাদদেশে, সংখ্যালঘু ধানের শীষের অবহেলিত গোবিন্দগঞ্জে একটি বিপিজিসি সাবস্টেশন করা হবে কিনা?’

সংসদ সদস্যের এ প্রশ্নের প্রেক্ষিতে স্পিকার বলেন, ‘মাননীয় বিদ্যুৎমন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’

প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে শুরুতেই জ্বালানিমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে। সেখানে আমার নানাশ্বশুর বাড়ি।’

 

Tags:

সম্পর্কিত খবর :