সাম্প্রতিক
আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার চট্টগ্রামের বন্যার্তদের পাশে ‘কুমিল্লার জন্য আমরা’: ১২০০ পরিবারের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে কৃষককের গলাকাটা লাশ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ নীরকে ফুলেল শুভেচ্ছা মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান

টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে ৭ বিজিবি (বাবুছড়া ব্যাটালিয়ন)।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মেরুং এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বিজিবির সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি বলেন, বন্যাকবলিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই সময়ে ৭ বিজিবির দ্রুত ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে। তারা বাহিনীর এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

Tags:

সম্পর্কিত খবর :