সাম্প্রতিক
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের তাগিদ। প্রতীকী আয়োজন নয়, গড়ে উঠুক পরিবেশবান্ধব প্রজন্ম জুলাই শহিদ দিবস–২০২৬: পিরোজপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা, শহিদদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনের প্রত্যয় জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কখনো বেকার সৃষ্টি করে না — ঠাকুরগাঁওয়ে মির্জা ফয়সাল আমিন মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা আমাদের কোনো পিশি-খালার দেশ নাই, লাল কার্ডের পরোয়া করি নাহ: জামায়াত আমির আসন গোছানোর রাজনীতি আমি করতে চাইনি: আব্দুল কাদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ সরকারি গাছ অপসারণের দাবিতে এসিল্যান্ডের কাছে আবেদন

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ৩২টি মামলার আসামি মোজাম্মেল (মোজাম)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ জুলাই) ডিবির একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় কৌশলে পালিয়ে গেলেও এবার ডিবির জালে ধরা পড়েন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৩২টি মামলার আসামি হওয়া সত্ত্বেও মোজাম্মেল এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতেন এবং তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে ছিলেন। তারা বলেন, আইনের মাধ্যমে তার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় জামিনে বা সাজা শেষে মুক্ত হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে সমাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :