গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

 
পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা পৌর মঞ্চ চত্বরে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলটির নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণঅধিকার পরিষদের সভাপতি, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। গণঅধিকারের  কেন্দ্রীয় প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে উপস্থিত হতে পারেনি। 
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, গলাচিপা পৌর শাখার সভাপতি মো. রেজাউল হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোয়েব মাস্টার।
আলোচনা সভায় গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, মানুষের অধিকার রক্ষা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ সময় বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, জনগণের ন্যায্য অধিকার আদায় এবং দেশের সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ পাউন্ড ওজনের একটি কেক কাটা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top