খতিব আব্দুল মালেককে ইঙ্গিত করে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক নিয়ে আবার নতুন করে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

মুফতি আব্দুল মালেক ইঙ্গিত করে আমির হামজা বলেন, এতো বড় মসজিদের খতিব শিরক করবে এটা মানা যায়? ওনি কোন সমজিদের খতিব নয়, বায়তুল মোকাররমের। আর আবু জাহেল ছিল কাবা শরিফের সভাপতি।

সম্প্রতি নীলফামারীর পৌর মসজিদে এক ওয়াজ মাহফিলের আমির হামজার এ বক্তব্য ‘জনি ইসলামিক টিভি’ নামের এক ইউটিউবে প্রচার করে। ইউটিউবের ওই ভিডিওর বক্তব্যে তিনি এসব বলেন।

মুফতি আমির হামজা বলেন, কাবা শরিফের এক ওয়াক্ত নামাজ পড়লে লক্ষ রাকায়াতের নামাজের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদের সভাপতি ছিলো আবু জাহেল। আর এখন অনেকেই নীলফামারীর পৌর মসজিদের সভাপতি হয়ে বগল বাজাচ্ছে, আমার জান্নাত কেউ ঠেকাতে পারবে না।

ঈমান আনা লাগবে শিরক মুক্ত। আর যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করতে পারবে। তবে অনেকের জ্ঞান আছে জ্ঞান অনুযায়ী কাজ করে না, বাতিলের পা চাটা গোলামী করে। তার সম্মান জীবনেও বাড়বে না। হয়তো তার গোন্ডির ভিতরে বাড়তে পারে কিন্তু সর্বজনবিদিত, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো, খতিব ওবায়দুল হকের মতো সারাবিশ্বের মধ্যে আপনার মর্যাদা বাড়বে না। কারণ আপনার জ্ঞান অনুযায়ী আমল নেই, আপনি বাতিলের পা চাটা গোলামী করেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top