একটি খেলার মাঠ পারে একটি পুরো প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে” – এমন দাবি মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের তরুণদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই ইউনিয়নে, হাজারো স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ও তরুণ থাকলেও নেই একটি স্থায়ী খেলার মাঠ। যেটুকু ফাঁকা জায়গা ছিল, তাও দখল হয়ে যাচ্ছে বা বছরের অর্ধেক সময় পানির নিচে থাকে।
খেলার মাঠ না থাকায় বিকেল হলেই তরুণরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। কেউ কেউ জড়িয়ে পড়ছে মাদক ও কিশোর গ্যাং এর মতো ভয়াবহ অপরাধে।
সহিলদেও গ্রামের রিফাত চৌধুরী বলে, “আমরা ফুটবল খেলতে চাই, ক্রিকেট খেলতে চাই। কিন্তু মাঠ নাই। বাধ্য হয়ে রাস্তায় খেলি, মানুষ বকা দেয়। সারাদিন মোবাইল টিপি, ভালো লাগে না।”
স্থানীয় যুবক খলিল বলেন, “আমাদের ইউনিয়নে একটা মাঠ খুব প্রয়োজন। একটা মাঠ হলে শত শত ছেলে মাদক ছেড়ে খেলাধুলায় মন দেবে। আমরা চেয়ারম্যান-এমপি সাহেবদের কাছে জোর দাবি জানাই, আমাদের একটা মাঠ করে দেন।”
এলাকাবাসীর মতে, হাওর অঞ্চলের এই ইউনিয়নে একটি আদর্শ খেলার মাঠ তৈরি করা এখন সময়ের দাবি। এতে শুধু খেলাধুলাই নয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও যুব সমাজের চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিষয়ে মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মারুফ হোসেন সোহেল চৌধুরী বলেন, ইনশাআল্লাহ আমরা যুবসমাজের জন্য খুব শীঘ্রই একটি খেলার মাঠের ব্যবস্থা করবো বিশেষ করে তাদের কে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য হলেও
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।




