৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর এবং বিশেষ সিলমোহর ব্যবহারের মাধ্যমে এগুলো অবমুক্ত করেন তিনি।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত এসব স্মারক সামগ্রী দিবসটির ঐতিহাসিক তাৎপর্য সংরক্ষণ এবং স্মরণীয় করে রাখার উদ্যোগের অংশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বেনাপোল পেঁচের বাওড় এলাকার চিত্র: উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন শীউলী খাতুনের মানবেতর জীবন ও স্থানীয় নানা অনিয়মের অভিযোগ

 একসময়ের ভয়ের জনপদ বেনাপোলের পেঁচের বাওড় এলাকা এখন সময়ের পরিক্রমায়

Scroll to Top