মনোহরদীতে মাদক মামলায় রাকিবের এক বছরের কারাদণ্ড

 
নরসিংদীর মনোহরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মো. রাকিব নামে এক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. রাকিব (পিতা: আঃ রশিদ) মনোহরদী উপজেলার দরবেশেরকান্দা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে আদালত তাকে ওই ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বেনাপোল পেঁচের বাওড় এলাকার চিত্র: উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন শীউলী খাতুনের মানবেতর জীবন ও স্থানীয় নানা অনিয়মের অভিযোগ

 একসময়ের ভয়ের জনপদ বেনাপোলের পেঁচের বাওড় এলাকা এখন সময়ের পরিক্রমায়

Scroll to Top