সাম্প্রতিক
বন্যার্তদের পাশে দাঁড়াতে ১২০০ মানুষের খাবার ও ফান্ড নিয়ে ছুটছে “কুমিল্লার জন্য আমরা” গ্রুপের ফাউন্ডার – ফজলুর রহমান ফাহিম কচুয়ায় ভাতিজিকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে পাবনায় ধর্ষণচেষ্টায় ২০ জুতার বাড়ি দিয়ে অভিযুক্তকে ছাড়ল ওয়ার্ড জামায়াত আমির জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন কুমিল্লায় ভারী বর্ষণে সদর হাসপাতালের ওয়ার্ডে হাঁটু পানি: রোগী ও পরীক্ষার্থীদের চরম ভোগান্তি শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খান মাছ শিকার করতে গিয়ে কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু মোহনগঞ্জে পুলিশের আটককৃত মাছ ধরার জাল ছিনিয়ে নিল জেলেরা জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান

আমরা আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে আর যাব না: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

ইরান যুদ্ধে জড়িয়ে দ্রুতই শেষ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এরই মধ্যে তা পঞ্চমদিনে অতিক্রম করেছে। খুব দ্রুতই শেষ হচ্ছে না বলে অভিমত দিয়েছেন বিশ্লেষকরা। তবে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ উৎকণ্ঠিত হয়ে পড়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না যা বছরের পর বছর ধরে চলবে। তিনি যোগ করেন, প্রেসিডেন্টের একটিই সুস্পষ্ট লক্ষ্য- ইরান “কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে” তা নিশ্চিত করা।

ভ্যান্স বলেন, “প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর দেশকে ইরানি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে চান না, তিনি নিশ্চিত করতে চান যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর সেটির জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন”।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি হবে না।

“ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই দেশকে বহু বছরের যুদ্ধে জড়াতে দেবেন না… আমরা ইরাক ও আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে আর যাব না”।

ভ্যান্স আরও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেবল বেসামরিক সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য নির্মিত নয়, যেভাবে শাসনব্যবস্থা বলছে; বরং সেগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়নের উদ্দেশ্যেই তৈরি।

 

Tags:

সম্পর্কিত খবর :