সাম্প্রতিক
৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টা, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, বিএনপি নেতার গাড়িতে আগুন আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার চট্টগ্রামের বন্যার্তদের পাশে ‘কুমিল্লার জন্য আমরা’: ১২০০ পরিবারের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে কৃষককের গলাকাটা লাশ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ নীরকে ফুলেল শুভেচ্ছা মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যপ্রযুক্তি সরঞ্জাম চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ৫ টায় অফিস শেষে জানালা ও দরজা সঠিকভাবে তালাবদ্ধ করে সকলেই চলে যান। রবিবার সকাল ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন অফিসে এসে দেখতে পান একটি জানালার লোহার শিক ভাঙ্গা ও খোলা অবস্থায় রয়েছে। এরপর তিনি জানতে পারেন- চোরেরা অফিসের জানালার লোহার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এ ঘটনায় সচেতন মহল মনে করছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি একটি অরক্ষিত এলাকায় এবং নিরাপত্তার অভাব থাকায়  চোরেরা সহজে চুরির ঘটনা ঘটতে পারে।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোর সনাক্ত ও গ্রেপ্তার তৎপরতা চালানো হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :