সাম্প্রতিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে সংঘর্ষ, এক বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৮ জুলাই)  রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত কাছুম আলী ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন রমিজ মেম্বার ও হিরু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র বেশ কিছু দিন ধরে ঘোড়াউত্রা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। কাছুম আলীসহ স্থানীয় কয়েকজন এতে বাধা দিলে জুম্মনের সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম জানান, বালু তোলায় বাধা দেওয়ার কারণে রাতে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কাছুম আলী নিহত ও দুজন আহত হন। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বালু উত্তোলন নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় জুম্মন ও তার লোকজন দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করলে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :