সাম্প্রতিক
গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চর দখল ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দুই উপজেলার গ্রামবাসীর মধ্যে ‘টেঁটাযুদ্ধের’ পর নদী থেকে টেঁটাবিদ্ধ অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে তিতাস উপজেলার চরভাটেরা এবং মেঘনা উপজেলার আলীপুর ও চর বিনতপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মরদেহটি আলীপুর গ্রামের ট্রলারচালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগমের (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, তার ঘাড়ে টেঁটা বিদ্ধ ছিল। পরে মরদেহটি উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

66

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিতাসের চরভাটেরা গ্রামের দুই ব্যক্তি ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গেলে সেখানে তাদের মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে। খবর পেয়ে চরভাটেরার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন।

এর জের ধরে বিকেলে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ শুরু হয়, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে তিতাসের ১৫ জন এবং মেঘনার ২৫ জন রয়েছেন।

আহতদের তিতাস ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বিনতপুর গ্রামের স্বপন (২৭) ও সাগর (৪০) এবং চরভাটেরা গ্রামের জসিম উদ্দিনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর উভয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উদ্ধার হওয়া নারীর মরদেহ মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরগুলোর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও গত ১৫ জুন একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

Tags:

সম্পর্কিত খবর :