সাম্প্রতিক
চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ পাংশায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি, থানায় মামলা হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ মাগুরা জেলায় ‎বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও টাউন হল কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টাই কাজ করেন: মির্জা ফখরুল

কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

০৪ মার্চ ২০২৬ (বুধবার) কুষ্টিয়ায় জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার এসসিবি রোড বড়বাজার এলাকায় রবিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযানে সেমাই কারখানাগুলো মনিটরিং করেন।

এ সময় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে ‘নাবিল ফ্লাওয়ার মিলস’কে ১০ হাজার টাকা জরিমানা এবং একই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও যথাযথ প্রক্রিয়ায় পণ্য সংরক্ষণ ও মোড়কীকরণ না করায় ‘মুনমুন ফ্লাওয়ার মিলস’কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। নিরাপত্তা বিধানে জেলা পুলিশের একটি চৌকস টিম দায়িত্ব পালন করে।

Tags:

সম্পর্কিত খবর :