সাম্প্রতিক
গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে

গোবিন্দগঞ্জে পেট্রোল মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির অপরাধে আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে ২২ এপ্রিল ২০২৬ গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ রায় প্রদান করেন।
 দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারের ব্যবসায়ী এবং ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের পুত্র।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় পুলিশসহ গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় আব্দুর রহিমের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬৫ লিটার ডিজেল ও ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান,ডিএসবি আনিস উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :