সাম্প্রতিক
বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার অমিত শাহ ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন: রাহুল গান্ধির মন্তব্যে লোকসভায় তুমুল হট্টগোল আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিতট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে মেয়ের মৃত্যু সাংবাদিককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মা প্রেমিকের সঙ্গে কথার সময় শিশুর কান্না ৩ বছরের সন্তানকে হত্যা মায়ের

জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং ক্যারিয়ার গাইডলাইন ওউন্নয়নভিত্তিক প্ল্যাটফর্ম ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালি (BBV)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

 

সমঝোতা সাক্ষরটি আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬)  জকসুর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ, মেন্টরশিপ এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রি-রেডি’ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন,“বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। আমাদের শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির সঙ্গে এই চুক্তি শিক্ষার্থীদের সেই সুযোগ এনে দেবে বলে আমি বিশ্বাস করি।”

 

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন,“আমরা সবসময় চেষ্টা করছি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ নিতে। এই MoU-এর মাধ্যমে শিক্ষার্থীরা মেন্টরশিপ, ইন্টার্নশিপ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির প্রতিনিধিরা জানান, তারা প্রযুক্তি উদ্যোক্তা তৈরি এবং তরুণদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। জকসুর সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, এই উদ্যোগের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :