সাম্প্রতিক
মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি সিরাজদিখানে খাল খননের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ, সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩০ লাখ টাকা জমা সাপ ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত দীঘিনালার তরুণ হৃদয়, উদ্ধার করেছেন তিন শতাধিক সাপ নেত্রকোনায় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত ঝালকাঠিতে মহাসড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ, ঝুঁকিতে নদীপাড়ের সড়ক হারানো মোবাইল ফোন উদ্ধারে লালপুর থানার সাফল্য কচুয়া থানা পুলিশ কর্তৃক ২০১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ০৩ জন গ্রেফতার” গোদাগাড়ীতে সড়ক সংস্কার: অনিয়মের অভিযোগ, তদন্তে মেলেনি সত্যতা ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন

টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টটি আসে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে।

গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিকে কেন্দ্র করে সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।

শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তাহলে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

Tags:

সম্পর্কিত খবর :