সাম্প্রতিক
বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত পটুয়াখালীতে ১৪ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর ১৬ জেলেকে জীবিত উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান কক্সবাজারে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি,পাহাড় ধসে মৃত্যুর শঙ্কা,সরিয়ে নিতে তৎপর প্রশাসন নড়াইলে ওয়ানশুটারগান ও গুলিসহ সন্ত্রাসী খবির মোল্য গ্রেফতার মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষককে অব্যাহতি মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ১০ হাজারের বেশি গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

মতলব পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁদপুরের মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার  (৭ জুলাই) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা, উন্নয়ন খাতে ৫৬ কোটি ৫৭ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৭ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা। অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ টাকা। ফলে নতুন অর্থবছরে ৭ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে মতলব পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট সচল রাখতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, নাগরিকদের সহযোগিতায় মতলব পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ সরকার গ্রহণ করেছে, যা বাস্তবায়িত হলে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা জামায়াতের আমীর আবদুর রশিদ পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান সরকার, সাংবাদিক ইদ্রিছ খান, ফজলে রাব্বী ইয়ামিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশানসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে মতলব পৌরসভার বাজেটের আকার ছিল ৪৮ কোটি ৬ লাখ টাকা। নতুন অর্থবছরের বাজেটে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :