সাম্প্রতিক
বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত পটুয়াখালীতে ১৪ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর ১৬ জেলেকে জীবিত উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান কক্সবাজারে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি,পাহাড় ধসে মৃত্যুর শঙ্কা,সরিয়ে নিতে তৎপর প্রশাসন নড়াইলে ওয়ানশুটারগান ও গুলিসহ সন্ত্রাসী খবির মোল্য গ্রেফতার মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষককে অব্যাহতি মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ১০ হাজারের বেশি গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ীর বালিয়াকান্দিতে  এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (০৭ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের ব্যবসায়ী তৈইজুদ্দিন শেখের বাড়িতে এ দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত  হয়ে ৭-৮ জনের ডাকাত দল বাসভবনের বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে  ভেতরে প্রবেশ করে। তৈইজুদ্দিন শেখ ও তার ছেলে মিলন শেখকে ঘরের একটি কক্ষে দড়ি দিয়ে বেঁধে রেখে সাববাক্সে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণের অলংকার ও  নগদ ১ লাখ  ২২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় বুধবার বিকেলে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন তৈইজুদ্দিন শেখ।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। পুলিশ মাঠে কাজ করছেন।

Tags:

সম্পর্কিত খবর :