সাম্প্রতিক
গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি

নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের আক্রমণ ঠেকাতে তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে। নিহতের নাম জিয়ারুল ইসলাম (৩০)।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার ডহর এলাকার পদ্মা চরে এ দুর্ঘটনা ঘটে।

জিয়ারুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে। তিনি পদ্মার চর এলাকায় একটি মুরগির খামার পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে জিয়ারুল চারপাশে জিআই তার দিয়ে একটি বেষ্টনী তৈরি করেছিলেন। রাতে ওই বেষ্টনীতে বিদ্যুতের সংযোগ দেওয়া হতো।

প্রতিদিনের মতো শনিবার সকালে খামারে কাজ করতে যান জিয়ারুল। তবে অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করেই তিনি খামারের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

সকাল সাড়ে ৮টার দিকে জিয়ারুলের মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিয়ারুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :