সাম্প্রতিক
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম ভোগান্তি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে বাবুগঞ্জের ২০ হাজারের বেশি শিশু, ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন বরিশালে ২০ পিস ইয়াবাসহ আটক ১,এয়ারপোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ এলাকাবাসীর হুদরোগের ঝুঁকি নির্ণয়ে চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ তাড়াশে মাদক সেবনের অভিযোগে যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

সাতক্ষীরায় ক্রাইম সাইবার টিম কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা হস্তান্তর

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম জুন/২০২৬ মাসে ইতিপূর্বেণ হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২৪ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য-২৪×১৫০০০=৩,৬০,০০০/- টাকা। এছাড়াও প্রতারিত হওয়া ০৩ জন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে জুন মাসে বিকাশের সর্বমোট=৩৮,৬৪০/- টাকা উদ্ধার করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা যাত্রা শুরু করার পর হতে অদ্যবধি সর্বমোট-১৭০৩ টি মোবাইল ফোন উদ্ধার করতঃ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক মূল্য-১৭০৩×১৫,০০০=২,৫৫,৪৫০০০/- টাকা এবং অভিযোগের প্রেক্ষিতে বিকাশ/নগদের সর্বমোট-৪৫,৪৫,৩৩৫/-  টাকা উদ্ধার করত: প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬)  সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
এসময় পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক জুন/২০২৬ খ্রি. মাসের উদ্ধারের পরিসংখ্যানঃ
সকল থানা থেকে মোবাইল হারানো প্রাপ্ত জিডি- ৭৬ টি, জুন/২০২৬ মাসে উদ্ধারকৃত মোবাইল- ২৪ টি,
জুন/২০২৬ মাসে ০৩ জন, ভিকটিমের বিকাশের টাকা উদ্ধার-৩৮,৬৪০/- টাকা।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা যাত্রা শুরু করার পর হতে অদ্যবধি সর্বমোট-২৩৪ জনকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইমো, হোয়াটসএ্যাপ ইত্যাদি) হ্যাকিং সংক্রান্ত সেবা প্রদান করা হয়েছে

Tags:

সম্পর্কিত খবর :