সাম্প্রতিক
সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ গ্যাস বিস্ফোরণে ঝরে গেল কুমিল্লার একই পরিবারের ৩ জনের প্রাণ কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ শিয়াল থেকে মুরগি বাঁচাতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ

সিরাজগঞ্জে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

,
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও রক্তের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করেই এই মরদেহ ধানখেতে ফেলে রাখা হয়েছে।
আজ সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের স্থানীয় কৃষকেরা ধানখেতে কাজ করতে গিয়ে কাদার মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পায়। মরদেহের কোমর ও শরীরের  বিভিন্ন অংশ সহ তার পরিহৃত (ট্রাউজার) গেঞ্জিতে প্রচুর রক্ত লেগে থাকতে দেখা যায়।
ওই মৃত ব্যক্তির মুখে দাড়ি আছে।
ঘটনার সংবাদ ছড়িয়ে পরলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং মরদেহটি একনজর দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়।
​এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্ত করন এবং খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

Tags:

সম্পর্কিত খবর :